Wednesday, March 11, 2009

কবিতা পাঠের উপকারিতা

PROTIDIN, NIYOM KORE ONTOTO EAKTA KOBITA PORUN;

DEKHBEN, APNAR RUKHKHO MON

 DHIRE DHIRE ARDROTA FIRE PABE;

 

KOBITA DIYE DIN SHURU KORUN,

SARADINER JONYO APNAR SPORSOKATOR 

MON PABE EAK SUROKSHABOLOY,

JA PRODHANOTO DU-VABE KAJ KORBE –

PROTHOMOTO:

APNAR MONKE VITOR THEKE 

RAKHBE SOROS, FURFURE, SUROVITO;

DWITIOTO:

KSHOTIKOR, KSHOYATE SHOBDOJIBANU,

 POCHAGOLA CHINTAMACHIR

VANVANE SONGKROMON THEKE 

APNAR MONKE ROKSHA KORE CHOLBE;

 

RATE SHUTE JABAR AGE,

SLEEPING PILL ER BODOLE 

KOBITAKE GHUMSONGEE KORUN, AR

LAKSHYA KORUN, KEMON PALOKER MOTO VASTE…VASTE…

GHUMER GOVIRE HARIYE JACHCHEN;

 

EVABE DINJAPONER PAKE PAKE KOBITAKE JORIYE NIYE

DEERGHOMEYADI OVYASE KOBITAKE 

KHADYA-PANIYO KORE TULUN, AR

DEKHUN, JEEBONER OTHAPORA APNAR GAYEO LAGCHENA !

 

NA, ONUMAN NOI, ONUVOB KORECHI TAI BOLCHI,

PROTIDIN, NIYOM MENE, EAKTA KOBITA OBOSYOI PORUN ;

 

পাপকথা

যৌনতাকে ভয় পাও? তুমি তো অপাপবিদ্ধা নও!

প্রমত্ত শরীর মন্থনে কলস উপচানো গরলের সাথে

এক অঞ্জলি অমৃতের মত উঠে এসেছিলে তুমি।

যৌনতার পাপ তখনই কি স্পর্শ করেনি তোমায়?

 

যেদিন প্রথম লজ্জা পেয়েছিলে--,

নিরাবরণ প্রকৃতির কোলে ঘুম ভেঙ্গে উঠে

নিজেকে আবৃত করবার প্রথম তাগিদ অনুভব করেছিলে--,

সেদিনও কি পাপের ছোঁয়া লাগেনি তোমার!

যৌনতার প্রথম পাঠ সেদিনই কি সম্পুর্ণ হয়নি?

 

পুরোপুরি ফুটে উঠবার আগে তখন তুমি অঙ্কুরিত নারী;

সরস্বতী পুজোর ভোরে, অপরূপ সাজে,

সারস্বত জ্ঞান, বিদ্যা, কলার নিরাবয়বকে

নারীরূপে বন্দনা করে উচ্চারণ করেছিলে

জয় জয় দেবী চরাচরসারে

কুচযুগ শোভিত মুক্তাহারে”—আর তখনই

আড়চোখে নিজের দিকে তাকিয়ে শিউরে উঠেছিলে!

তারপর কোনো সদ্যযুবকের অপলক দৃস্টির মুগ্ধতায়

হঠাত ধরা পড়ে অজানা এক ভালোলাগায়

তিরতির কেঁপে ওঠোনি কি?

বলতে চাও, তখনও পাপের সঙ্গে বন্ধুতা হয়নি তোমার?

 

এরপর যখন থেকে পূর্ণত্বের প্রতীক্ষায় যাত্রী হলে,

যৌবনকে অলঙ্কারের মত শরীরে তুলে নিলে,

সৃষ্টিরহস্য তখন তোমার কিছু জানা, কিছু বা অজানা

সারাদিন উপবাসের পর পাথরের শিব,

যোনিমধ্যে প্রোথিত লিঙ্গ, সৃষ্টির প্রতীক;

জল ঢেলে কামনা করোনি প্রার্থিত পুরূষকে?

তখনো পাপ এসে ধরেনি তোমার হাত!

 

কোনারকের সূর্য মন্দিরের গায়ে মিথুনমূর্ত্তি দেখে

একা একা নিজেকে নিয়ে গোপন খেলায় মাতোনি?

আবার কোনো রাতে ক্লান্তিকর দাম্পত্যের অতৃপ্ত রমনের পর

দীর্ঘশ্বাসে অভিশম্পাত করোনি কি ভাগ্যকে?

এরপরেও সতীত্বের বড়াই করবে,

যৌনতাকে পাপ বলবে  তুমি!

 

তবে সে পাপই আমায় দাও;

সর্বাঙ্গে পাপ মেখে অবগাহন করি আমি। 

Friday, February 20, 2009

মাঝে মাঝে নীরবতা

                         মাঝে মাঝে নীরবতা জমা করে কথা

                         জমা কথা ছুঁতে চেয়ে জমাট ব্যাস্ততা,

                         মাঝে মাঝে হাত রাখে কাঁধে।

 

                         হাতখানি পড়ে থাকে কাঁধে

                         একপাশে আনমনে বাসা বাঁধে

                         ধুলোমাখা ধূসর স্মৃতি

 

                         ইশারায় ডাক দিয়ে যায়

                         বসন্তের ডাল ধরে দোল খায়

                         বিবর্ণমুখ হলুদ বিকেল

 

                         বিকেলের ঢালুপথ ধরে

                         কথাগুলি পাখি হয়ে ওড়ে

                         ফেরারি ঠিকানার খোঁজে

 

                         এসবের ছোঁয়াচ বাঁচিয়ে

                         নিরুত্তাপ কালদণ্ড নিয়ে

                         ছুটে চলে জঙ্গম সময়-

 

                         ফিরে সেই অপার মুখর নীরবতা..

                         প্রান্তর রাজপথ জুড়ে অবসাদ ব্যস্ততা।